1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত মোড় অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ - Gangchil TV
October 10, 2026, 11:40 pm

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত মোড় অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: Saturday, October 10, 2026
  • 24 সময় দেখুন

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত মোড় অবরোধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। এতে আজিমপুর, সায়েন্সল্যাব ও নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়।

‎‎আজ শনিবার সকাল ১১টায় সারা দেশের প্রায় ১০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীর সংখ্যা ৩ লাখের বেশি। দীর্ঘ প্রস্তুতির পর অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে এসেছিলেন। তবে অধিকাংশ পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের তথ্য জানতে পারেন। এতে তাঁদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।

‎‎সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পরপরই নীলক্ষেত এলাকায় অবস্থানরত পরীক্ষার্থীরা দলে দলে রাস্তায় নেমে আসেন। ভিডিও চিত্র ও সরেজমিনে দেখা যায়, শত শত চাকরিপ্রার্থী মোড় অবরোধ করে রাস্তায় বসে পড়েছেন। তাঁরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রশ্ন ফাঁসের ঘটনার সঠিক জবাব ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

‎‎এদিকে যুব উন্নয়ন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষার্থীদের সুরক্ষা ও প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে, দুই কর্মদিবসের মধ্যে পরবর্তী করণীয় ও নতুন পরীক্ষার সময়সূচি অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

‎উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে মোট ২৪২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পদটি ১১তম গ্রেডের, বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ২৪ মে থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়, চলে ২৩ জুন পর্যন্ত।

‎

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর