1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য মিছিল - Gangchil TV
September 23, 2026, 6:13 pm

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার নির্বাচনী জনসভা ও বর্ণাঢ্য মিছিল

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, January 27, 2026
  • 397 সময় দেখুন

 

 

হৃদয় হাসান বিশেষ প্রতিনিধি (যশোর) :

 

যশোরের বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী উত্তাপ ছড়াল জনসভা ও প্রচার মিছিলের মধ্য দিয়ে। মঙ্গলবার বিকাল তিনটায় বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দলটির নির্বাচনী জনসভা।

 

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি তার বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, সাবেক সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

জনসভা শেষে হাতপাখা প্রতীকের পক্ষে এক বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর