1. gangchiltvip@gmail.com : admin :
ভোটারদের নিকট গণভোটের খবর দৃঢ়ভাবে পৌঁছে দিতে শরীয়তপুরে জেলা ইমাম সম্মেলন - Gangchil TV
May 7, 2026, 1:33 pm

ভোটারদের নিকট গণভোটের খবর দৃঢ়ভাবে পৌঁছে দিতে শরীয়তপুরে জেলা ইমাম সম্মেলন

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, January 27, 2026
  • 323 সময় দেখুন

 

শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দ্যেশ্যে শরীয়তপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় শরীয়তপুর পৌর অডিটোরিয়াম মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, মাসুদুল আলম ও প্রত্যয় হাসান এবং জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়া।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রায় সাড়ে সাত শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি অলিউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক বীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ। এ সময় গণভোট বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় বক্তারা ইমামদের জনসম্পৃক্ততা ও সচেতনতার গুরুত্ব উল্লেখ করে গণভোটের ব্যাপারে জনসাধারনের নিকট সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান। এছাড়াও গণভোটের ইতিহাস উল্লেখপূর্বক ভোটের সময়সূচি বৃদ্ধির (সকাল ৭:৩০-৪:৩০) তথ্যও ইমামদের ব্যাপকভাবে প্রচার করতে এবং গণভোটে জনসাধারনকে উদ্বুদ্ধ করতেও আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর