1. gangchiltvip@gmail.com : admin :
যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সিলগালা, প্রাইভেট ক্লিনিককে জরিমানা - Gangchil TV
April 11, 2026, 8:05 pm

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সিলগালা, প্রাইভেট ক্লিনিককে জরিমানা

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, April 9, 2026
  • 345 সময় দেখুন

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সিলগালা, প্রাইভেট ক্লিনিককে জরিমানা

 

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতাল-কে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও দেখা যায়, আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমে আছে, পর্যাপ্ত বেডের ব্যবস্থা নেই এবং রোগীদের কোনো রেজিস্টার্ড তালিকা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন আদালত।

 

অভিযানের অংশ হিসেবে এ হামিদ মেমোরিয়াল হাসপাতাল-এও পরিদর্শন চালানো হয়। তবে সেখানে কোনো অসঙ্গতি না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়নি।

 

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এ অভিযান উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর