1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়ন আপিল বিভাগেও বাতিল - Gangchil TV
September 20, 2026, 11:49 am

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়ন আপিল বিভাগেও বাতিল

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, January 13, 2026
  • 746 সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে যশোর–৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়ন বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় শুরু হয় আপিলের শুনানি। শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়ন বাতিল করেন।

আপিল বিভাগেও মনোনয়ন বাতিল হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর