1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Gangchil TV
September 4, 2026, 6:37 am

কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Friday, September 4, 2026
  • 21 সময় দেখুন

 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, 

টাঙ্গাইলের কালিহাতীতে কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি ও কস্তুরীপাড়া এলাকার কৃতী সন্তান আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব আরিফুর রহমান সিকদার সঞ্চালনা করেন। তিনি সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

 

সভায় অভিভাবক প্রতিনিধি ও ১১ নম্বর বিরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান সিকদার, শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, বিরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নায়েব আলী, বিএনপির বিশিষ্ট নেতা আব্দুল মালেক সরকার, শিক্ষানুরাগী এম এ সাত্তার হোসেন সিকদার, মোহাম্মদ আবু বকর মিয়া, ওসমান মণ্ডল, আবুল কাশেম ও আব্দুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় পর্বের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর