1. gangchiltvip@gmail.com : admin :
জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি - Gangchil TV
November 9, 2026, 5:12 pm

জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, December 17, 2025
  • 867 সময় দেখুন

রবিউল ইসলাম রাববী।ক্রাইম রিপোর্টার জয়পুরহাট।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জয়পুরহাট – পাঁচবিবি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(১৬ডিসেম্বর) বিকাল ৪ টায় র‍্যালিটি জয়পুরহাট শহরের সুগারমিল এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম,পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল গফুর মণ্ডল, সাবেক সভাপতি আব্দুর রউফ বুলু,সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পাঁচবিবি পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় নেতা কর্মীরা বক্তব্য দিতে গিয়ে বলেন,মহান বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্বরণ করছি বীর শহীদ মুক্তিযোদ্ধাদের। তাদের অবদানে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভোলা যাবার নয়।আর পরবর্তী প্রজন্ম যেন মহান বিজয় দিবস ভুলে না যায়। মুক্তিযোদ্ধাদের অবদান তাদের কাছে তুলে ধরতে হবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর