1. gangchiltvip@gmail.com : admin :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল - Gangchil TV
May 7, 2026, 4:33 pm

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, January 4, 2026
  • 451 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট 

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওয়াপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদুল ইসলাম।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক আবিদ হাসান, দাউদ মোল্লাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা তুহিন, নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামান মল্লিক, সহ-সভাপতি মেহেদী হাসান রিগানসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর