1. gangchiltvip@gmail.com : admin :
৬ বছর পর বাঘারপাড়া প্রেসক্লাবে ভোটের আমেজ, সভাপতি-সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই ২৫ জুন - Gangchil TV
June 17, 2026, 8:09 pm

৬ বছর পর বাঘারপাড়া প্রেসক্লাবে ভোটের আমেজ, সভাপতি-সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই ২৫ জুন

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, June 17, 2026
  • 10 সময় দেখুন

 

হৃদয় হাসান ,,বাঘারপাড়া যশোর

 

 

দীর্ঘ ছয় বছর পর আবারও নির্বাচনী উৎসবে মুখর হয়ে উঠেছে যশোরের বাঘারপাড়া প্রেসক্লাব। নানা আইনি জটিলতার কারণে ২০১৯ সালের পর বন্ধ থাকা প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মোট ১৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা সর্বসম্মতিক্রমে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ও আজম খানকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বদরুদ্দিন বাবুল ও সম্পাদক আবু বকর সিদ্দিকী।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ ও ৮ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১০ জুন যাচাই-বাছাই, ১৩ জুন প্রত্যাহার এবং ১৮ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে বর্তমান সভাপতি ইকবাল কবির ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান সম্পাদক হুমায়ুন কবির এবং সাবেক কোষাধ্যক্ষ তরুণ মণ্ডল।
অন্যদিকে চারটি নির্বাহী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান, চন্দন দাস, শাহজাহান সাজু, শামীম রেজা, সাইদ ইবনে হানিফ ও আহাদ আলী।

তবে পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের আগেই নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি খান কে এম শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক মুঞ্জুর মুর্শিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সংগঠনটির মোট ২১ সদস্যের মধ্যে দুজন বর্তমানে বিদেশে অবস্থান করায় ১৯ জন সদস্য এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর