সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। সংগঠনের সদস্য সচিব মীর তাইজুল ইসলাম রিপন এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দলের সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান, জেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতাকর্মী ও খেলোয়াড়রা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।