1. gangchiltvip@gmail.com : admin :
দৈনিক প্রবাহ নিউজ টিভির স্টাফ রিপোর্টারের পিতা অসুস্থ, দোয়ার আবেদন - Gangchil TV
July 2, 2026, 11:16 pm

দৈনিক প্রবাহ নিউজ টিভির স্টাফ রিপোর্টারের পিতা অসুস্থ, দোয়ার আবেদন

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, March 29, 2026
  • 288 সময় দেখুন

দৈনিক প্রবাহ নিউজ টিভির স্টাফ রিপোর্টার জাহিদ হাসানের পিতা খোকা বিশ্বাস স্টোকজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই দুঃসংবাদে পরিবারসহ আত্মীয়স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জাহিদ হাসানের সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে তারা তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

খোকা বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনায় পরিবার পক্ষ থেকে দেশবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন—এই কামনাই সকলের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর