1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে প্রেমবাগ ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল - Gangchil TV
November 13, 2026, 10:29 pm

অভয়নগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে প্রেমবাগ ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter name :
  • আপডেটের সময়: Friday, November 13, 2026
  • 21 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগর উপজেলার ১ নম্বর প্রেমবাগ ইউনিয়নে আওয়ামী লীগের কর্মকাণ্ড, নৈরাজ্য ও স্বৈরাচারী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় প্রেমবাগ গেট থেকে মিছিলটি শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যা ৭টায় স্কুলমাঠ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ১ নম্বর প্রেমবাগ ইউনিয়ন যুবদল নেতা শাহিন আলম ও অভয়নগর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মোল্লা।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক থানা ছাত্রদলের সম্পাদকমণ্ডলীর সদস্য সজল আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বিএনপি নেতা আহাদ গাজী, যুবদল নেতা ওয়াহিদুল, ছাত্রদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব, ছাত্রদল নেতা আকিব হোসেন, যুবদল নেতা ইমরান হোসেন ও টিপু আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর