1. gangchiltvip@gmail.com : admin :
মণিরামপুরে ধানের শীষের বিশাল প্রচার মিছিল - Gangchil TV
February 6, 2026, 4:59 am

মণিরামপুরে ধানের শীষের বিশাল প্রচার মিছিল

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, February 5, 2026
  • 39 সময় দেখুন

 

 

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদের পক্ষে ধানের শীষ প্রতীকের এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরশহরের মোহনপুর বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা তাঁজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুতাছিম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

 

প্রচারণা মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী রশীদ আহমাদ। বক্তব্যে তিনি বলেন, সারাদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোনোভাবেই ভোট নষ্ট না হয়, সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর